সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে দোকান খোলা রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৬৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার ৫শত টাকা অর্থদ- করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত চলা সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার এস আই কামাল তালুকদার সহকারে একদল পুলিশ নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শত টাকা অর্থদ- করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৮টি প্রতিষ্ঠানকে অর্থদ- করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com