বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সীমাহীন দুর্ভোগে শহরবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে শহরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির ফলে শহরের কোনো কোনো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সার্কিট হাউজ প্রাঙ্গণ, জেলা পরিষদের সামনের রাস্তা, শায়েস্তানগর, পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ, শায়েস্তানগর হকার্স মার্কেট ও সামনের রাস্তা, শ্যামলি, সিনেমা হল রোড, নিউ মুসলিম কোয়ার্টার, মোহনপুর, হরিপুর, নাতিরাবাদ, আরডিহল সংলগ্ন পুরান মুন্সেফি রোড, ঘাটিয়া বাজার, বাতিরপুর, কামড়াপুর, নোয়াহাটিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। প্রায় সবগুলো ড্রেন পানিতে ভরে রাস্তাগুলো ডুবে যায়। তবে কিছুদিন আগে ড্রেন পরিস্কার করায় পানি নিষ্কাষন হওয়ায় অনেক এলাকায় জলাবদ্ধতা হয়নি। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হলে জলাবদ্ধতা হবে না বলে মনে করছেন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com