বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে সাংবাদিক সানুর মুক্তির ও প্রকৌশলীর শাস্তির দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৮৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সাংবাদিক আজিজুল হক সানু’র নিঃশর্ত মুক্তি এবং এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ খন্দকার ও উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিনের দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাহুবলে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার ২৯ জুন দুপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা বাহুবল মডেল থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বাহুবলের সিনিয়র সাংবাদিক এম সাজিদুর রহমান, তরুণ সাংবাদিক দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জুবায়ের আহমেদ, নতুন কুড়ি অনলাইন নিউজের সম্পাদক সাদিকুর রহমান, আমার সিলেট নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল উদ্দিন ইমনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাহুবলে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক হবিগঞ্জের সংবাদ পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, মানবজমিন প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, দৈনিক তরফবার্তা’র বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম সাজিদুর রহমান, শাহ্ রাসেল আহমেদ, বাহুবল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ আহমদ, আব্দুল মজিদ শেখ, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জুবায়ের আহমেদ, মঈনুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মনিরুল ইসলাম শামীম, আমার সিলেট নিউজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক ইমন আহমদ, নতুন কুড়ির সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাহুবল এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিন এক যুগেরও বেশি সময় ধরে এখানে কর্মরত আছেন। এ সুবাদে তিনি এখানে নানা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। তার তত্ত্ববধানে কতিপয় অসাধু ঠিকাদারের সমন্বয়ে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এ সিন্ডিকেট সরকারি উন্নয়ন প্রকল্পে হরিলুট চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, এ সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ করতে হলে এলজিইডি’র প্রকৌশলী আফছার হোসেন খন্দকার ও উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে অপসারণ করতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে বাহুবল সদরস্থ করাঙ্গী ব্রীজের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন সাংবাদিক আজিজুল হক সানু। এ সময় তিনি চলমান কাজের ছবি তুলতে চাইলে উপস্থিত উপজেলা প্রকৌশল কার্যালয়ের লোকজন ছবি তুলতে বারণ করে।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা প্রকৌশলী আফসার হোসেন খন্দকার ও উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে আজিজুল হক সানুকে শারীরিক নির্যাতন করেন। পরে তাকে টেনে হেচড়ে থানা নিয়ে যায়। সাংবাদিক আজিজুল হক সানু থানাতে থাকা অবস্থায়ই তার বিরুদ্ধে উপ-সহকারী আলফাজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বর্তমানে সাংবাদিক আজিজুল হক সানু এ মামলায় জেল হাজতে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com