বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দোকানপাট খোলা রাখার দায়ে ৭টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬৪৩ বা পড়া হয়েছে

 

 

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বাটা, এপেক্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৫টায় নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। জানা যায়, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার এস আই আমীর হামজা সহকারে একদল পুলিশ নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অভিযান পরিচালনা করে। এ সময় সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বাটা, এপেক্স, মদিনা এন্টারপ্রাইজসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদ- করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদ- করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com