বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মক্রমপুরে ২ দলের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামে জমিতে পানি সেচ দেয়া নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের ভিংরাজ মিয়ার সাথে সুহেল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে পানি সেচ দেয়া নিয়ে সংঘর্ষ বাধে। গুরুতর আহত অবস্থায় সুহেল মিয়া, তাহমিনা বেগম, আফছা বেগম, তাউছ মিয়া, সফিক মিয়া, বাচ্চু মিয়া, জুবায়ের, ভিংরাজ, ফারুক মিয়া ও মিনহাজ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া টেটাবিদ্ধ অবস্থায় তিনজনকে সিলেট প্রেরণ করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com