বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ছিনতাইকারির আঘাতে মোটর সাইকেল চালক আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ৫২২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মধবপুরে যাত্রী সেজে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্ঠাকালে দাড়ালো অস্ত্রের আঘাতে চালক আব্দুস সাত্তার (৩০) গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ওই উপজেলার হরষপুর-চৌমুহনী সড়কের মঙ্গলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত আব্দুস সাত্তারকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আশংকা জনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মোটর সাইকেল চালক আব্দুস সাত্তার সুত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরষপুর রেলওয়ে ষ্টেশন বাজারে যাত্রী বেশী ২ ছিনতাইকারী চৌমুহনী বাজারে আসার কথা বলে মোটর সাইকেলে উটে। পথিমধ্যে মঙ্গলপুর নামক স্থানে এসে তারা মোটর সাইকেল থামাতে বলে। তাকে দাড়ালো অস্ত্র দিয়ে গলায় ও পিটে আঘাত করে। এতে চালক গুরুতর আহত হয়। এ সময় ছিনতাইকারীরা মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। কিন্তু তাৎক্ষনিক পিছন দিক থেকে একটি যাত্রী বাহী সিএনজি অটো-রিক্সা ঘটনা স্থলে পৌছায় তারা অবস্থার বেগতিক দেখে মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরে সিএনজির যাত্রীরা আশংকাজনক অবস্থায় সাত্তারকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সাত্তার উপজেলার সুলতান পুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com