বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রাণ কোম্পানীর ট্রাক চাপায় মিরপুরে এক বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুরে প্রাণ আরএফএলের ট্রাক চাপায় আফতাব আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি চন্দ্রছড়ি গ্রামের মৃত সবদর আলীর পুত্র। স্থানীয়রা জানান, আফতাব আলী সকালে তার একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে ছড়াতে নিয়ে যান। গরু মাঠে দিয়ে বাড়িতে ফেরার পথে ধুলিয়াখাল থেকে মিরপুরগামী প্রাণ আরএফএলের একটি ট্রাক চন্দ্রছড়ি এলাকায় তাকে চাপা দিলে তিনি আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com