সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে হামলায় পিতা-পুত্র গুরুতর আহত ॥ থানায় মামলা

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ১১নং গজনাইপুর ইউপির কায়স্থগ্রামে বাড়ির ভূমি নিয়ে পুর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র গুরুতর আহত হয়েছেন। গত ২০ জুন রবিবার বিকালে ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে জমাত উদ্দিন ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, পুর্ব বিরোধের জেরধরে ২০ জুন বিকাল ৪ টার দিকে কায়স্তগ্রামে রবি বৈদ্যের দোকানের সামনে ওই গ্রামের মৃত সয়াফত উল্লার ছেলে জমাত উদ্দিন যান। এ সময় ৮/৯ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে জমাত উদ্দিনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পিতাকে বাচাঁতে পুত্র মোছাদ্দিক আলী এগিয়ে আসলে প্রতিপক্ষের হাতে সেও আহত হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের নবীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরন করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com