মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫১৭ বা পড়া হয়েছে

 

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল বৈদ্য (৩৫) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যুবরণ করেছে। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার গোহারুয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ ওয়ারিংকালে সে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে। কাজল বৈদ্য উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জারিয়া গ্রামের কাছামন বৈদ্যের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার গোহারুয়া গ্রামের ছোয়াব উল্লা মেম্বারের বাড়িতে বিদ্যুতের ওয়ারিং কাজ করছিল কাজল বৈদ্য। কাজ করার মাঝে সে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুঠোফোনে কথা বললে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান কাজল বৈদ্যের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com