বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অশ্লীল ছবি-ভিডিও বিক্রি ॥ নবীগঞ্জে মোবাইল কোর্টে ১ যুবকের ৩ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৭৩৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অশ্লীল ছবি-ভিডিও বিক্রির দায়ে কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে নামে সাগর দাস (২২) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত সাগর দাশ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের রনি দাসের ছেলে। জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে অশ্লীল ছবি-ভিডিও বিক্রির দায়ে কম্পিউটারের দোকানের ব্যবসায়ী সাগর দাশ (২২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। একই সাথে কম্পিউটারের পিসি জব্দ করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com