বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান ও উদ্বোধন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ক’ তালিকার ভূমিহীন ও গৃহহীনদের ২য় পর্যায়ে গৃহ প্রদান ও শুভ উদ্বোধন উপলক্ষ্যে নবীগঞ্জে প্রেস কনফারেন্স করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১ম পর্যায়ে ১১০টি ও ২য় পর্যায়ে ৬০ টি ঘরের বরাদ্দ আসে। তার মধ্যে ১ম পর্যায়ের ১১০টির ঘরের মাঝে ৬৬টি ঘর গৃহ ও ভূমিহীনদের কাছ হস্তান্তর করা হয়েছে । ৪৪টি ঘর ২০ জুন হস্তান্তর করা হবে। এছাড়া ২য় পর্যায়ের ৬০টি ঘরের কাজ চলমান রয়েছে। ইউএনও বলেন, আমাদের উপজেলায় অত্যান্ত ভালোভাবে একাধিক বার যাচাই-বাছাই করে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে, যেসব নামে অসঙ্গতি ও অভিযোগ ছিল সেইগুলো আমরা সংশোধন করেছি। ঘরগুলোর গুণগত মানও অনেক ভালো। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হক, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীব) সাকিল আহমেদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ফয়ছল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফৌরদৌসী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তারসহ নবীগঞ্জ প্রেসকাবের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com