বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের মোহনপুর থেকে কুড়িয়ে পাওয়া শিশুকে ডে কেয়ারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইনী জটিলতায় হবিগঞ্জ শহরের মোহনপুর থেকে কুড়িয়ে পাওয়া শিশুকে সিলেটে ডে কেয়ারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সমাজসেবা অধিদপ্তর আদালতের নির্দেশে শিশুটিকে সিলেট প্রেরণ করে। গত ৪ মে সকাল ১০টার দিকে ওই নবজাতককে ড্রেনের মাঝে পড়ে থাকতে দেখে ওই এলাকার ভাড়াটিয়া মৃত রমজান মিয়ার স্ত্রী জোসনা আক্তার তাকে পানি নিষ্কাষনের ড্রেন থেকে উদ্ধার করে পরিষ্কার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে জোসনাসহ সমাজসেবার লোকজন ওই শিশুর দেখাশুনা করাকালীন তার মা দাবি করে এক কিশোরী। এ নিয়ে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সৃষ্টি হয় আইনী জটিলতা। এর প্রেক্ষিতে প্রথমে শিশুটির ডিএন টেষ্টের নমুনা ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে গতকাল মঙ্গলবার তাকে সিলেটে বেবি কেয়ারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com