বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই পাড়ে ট্রাক্টরের চাপায় বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে মাটি বোঝাই নিষিদ্ধ ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করছে। তাদের নেই কোনো পারমিট নেই কোনো দক্ষ চালক। তবুও বীরদর্পে শহরের প্রধান সড়ক দিয়েও চলাচল করছে। ফলে রাস্তা ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে পাশাপাশি ঘটছে মারাত্মক দূর্ঘটনা। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর রামপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন কুলসুমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা। ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক পালিয়ে গেছে। তিনি নবীগঞ্জ উপজেলার সাকোয়া গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে তিনি ওই এলাকায় মেয়ে খাদিজা বেগমকে দেখতে বেড়াতে আসেন। পথে খোয়াই নদীর বাধে একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com