বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিশু ও নারী উন্নয়নে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে জেলা তথ্য অফিসের কর্মশালা

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাহুবল উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার হবিগঞ্জের উপ-পরিচালক তাওহীদ আহমদ সজল। বাহুবল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ¯িœগ্ধা তালুকদারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আম্মদ কুটি। শুরুতে জেলা তথ্য অফিসার পবন চৌধুরী এবং সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ ফারহানা খানম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে দুটি প্রেজেন্টেশনের মাধ্যমে দুটি সেশন পরিচালনা করেন। উক্ত কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, মসজিদেরর ইমাম, পুরোহিত, ইউপি সদস্যসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com