সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জে একই ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকার স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে লস্করপুর এলাকায় পচিশ বছরের অজ্ঞাত এক যুবক মারা যায়। অপরদিকে গতকাল শনিবার ছাওয়াল পীর মাজার সংলগ্ন মাছের ঘাটের নিকট একই ট্রেনের নিচে কাটা পড়ে সদর উপজেলার সুলতানশী গ্রামের আল আমিন (২৮) নামের আরেক যুবক মারা যায়। তবে দুই যুবকেরই পরনে শার্ট, প্যান্ট ছিল। একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। মাজারঘাট এলাকার স্থানীয়রা জানান, সন্ধ্যায় আল আমিন মাজার জিয়ারত শেষে সড়ক পার হচ্ছিল। শায়েস্তাগঞ্জ জংশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হারুন আল রশীদ জানান, ঘটনার পরপরই দুইটি লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে গত শুক্রবারের অজ্ঞাত লাশটি ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার আল আমিনের ময়নাতদন্ত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com