বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৬১০ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ফেন্সিডিলসহ মাসরুল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাসরুল নবীগঞ্জ শহরের মধ্যবাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে-গতকাল বিকেল ৩টার দিকে ফেন্সিডিল পাঁচার করার জন্য মাসরুল ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আনগাঁও নামক স্থানে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুটন বণিক নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে মাসরুল স্বীকার করেছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com