বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ॥ অপহরণকারী কলেজ ছাত্র গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ৩৬ ঘন্টা পর উদ্ধার ও অপহরনকারী কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপহৃতাকে পিতা জিম্মায় এবং অপহরনকারীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। পুলিশ সূত্রে জানা যায়-মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদের সদস্য সুলতানপুর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে ব্রাহ্মনবাড়ীয়া আইডিয়াল স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী সৈয়দা নিপা আক্তার গত ১৪ জুন সকাল ৯টার দিকে তার মাকে নিয়ে রিকসা যোগে বাড়ী থেকে মাধবপুর আসছিল। পথিমধ্যে নোয়াগাও শশ্মানের নিকট পৌছামাত্র আউলিয়াবাদ গ্রামের আঃ মান্নানের ছেলে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের ৩ বর্ষের ছাত্র আনোয়ারুল ইসলাম সোয়েবসহ ২/৩জন নিপাকে জোরপূর্বক রিকসা থেকে নামিয়ে সিএনজিতে তুলে অপহরন করে নিয়ে যায়। পরে তার পিতা মাধবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস. আই. মমিনুল ইসলাম ১৫ জুন রাত প্রায় সাড়ে ৯টার দিকে মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে নিপাকে উদ্ধার করে। এবং ওই দিন রাত প্রায় সাড়ে ৪টার দিকে আউলিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে অপহনকারী সোয়েবকে গ্রেফতার করে। গতকাল সোমবার সকালে নিপা ও সোয়েবকে হবিগঞ্জ আদালতে হাজির করা হলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিপাকে তার পিতা জিম্মায় এবং সোয়েবকে জেল-হাজতে প্রেরনের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com