বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট বিশিষ্ট সমাজ সেবক এংরাজ আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আঃ জাহির এংরাজ আর নেই। তিনি রবিবার রাতে নিজ বাড়ীতে আকস্মিক মৃত্যু বরন করেন। ইন্না —– রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক স্ত্রী, ৬ কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী গভীর শোক জানিয়েছেন। গতকাল বিকালে আমুরোড ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্টিত হয়। জানাজায় চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, হবিগঞ্জ জজ কোর্টে পিপি এম আকবর হোসেন জিতু, আহম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আঃ লতিব, আহম্মদাবাদ ইউপি আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন, সেক্রেটারী নাসির আহম্মদ, থানা যুবলীগের সাধারন সম্পাদক কেএম আনোয়ার হোসেন, তরফ বার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, বার্তা সম্পাদক আঃ রাজ্জাক রাজু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, আমুরোড বাজার কমিটির সভাপতি আঃ রহমান আজাদ, সেক্রেটারী মিজানুর রহমানসহ অসংখ্য গুনগ্রাহী উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুম এংরাজ মিয়ার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com