শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শিশুদের দৈহিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই-আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী বলেন, শিশুদের দৈহিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। ফুটবল একটি জনপ্রিয় খেলা। আবাল বৃদ্ধ সবাই এ খেলা উপভোগ করেন। জননেত্রী শেখ হাসিনা শিশুদের দিকে খেয়াল করে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ চালু করেছেন। এই টুর্নামেন্ট থেকেই আগামী দিনের ফুটবল তারকা সৃষ্টি হবে। তিনি গতকাল করগাও ইউনিয়নের বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে ২দিন ব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়ার মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজ মিয়া, মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মানিক লাল দাশ, পৌর আওয়ামীমীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য শশাংক শেখর দাশ, রবীন্দ্র চন্দ্র দাশ, বিধু ভুষন দাশ, প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দেব, গীতেন্দ্র দাশ, লিটন দেবনাথ, অশেষ কুমার দাশ, শেলিনা বেগম, তপন জ্যোতি রায়, ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার পাল, হরিপদ দাশ, সঞ্জয় কুমার দাশ, শংকর পাল, অজন্তা বনিক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com