শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মুনিম চৌধুরী বাবু এমপির চাচীর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর চাচী ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সহি আহমদ চৌধুরীর মাতা মোছাঃ মিনারা বেগম চৌধুরীর নামাজে জানাযা গতকাল সোমবার বেলা ৩টায় কুর্শি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য তিনি গত শনিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, ওসি মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভি আহমদ খালেদ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান শিকদার, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, বাহুবল উপজেলা জাপার সভাপতি শফি আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি অলিদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বাহুবল উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি মাসুক আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com