শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে নবাগত সার্কেল এএসপি আবুল খায়েরকে বরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা কর্তৃক বাহুবল সার্কেল এর নবাগত এ.এসপি আবুল খায়েরকে বরণ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার রাত ১০টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদের সভাপতিত্বে ও (ওসি) অপারেশন আব্দুল কাইয়ুম এর পরিচালনায় নবাগত এএসপি আবুল খায়েরকে বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার (ওসি) তদন্ত মোঃ আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সেকেন্ড অফিসার সমিরন দাশ, এসআই সামছুল ইসলাম, এসআই অমিতাভ তালুকদার, এসআই নাঈম, এসআই আবু সাঈদ, এসআই স¤্রাট, এসআই আবুল কালাম, এসআই লুৎফুর রহমান, এসআই বিজয় দেব, প্রেসক্লাবের সদস্য সলিল বরণ দাশ, মোজাহিদ আলম চৌধুরী, মোঃ নাবেদ মিয়া প্রমূখ। বরণ অনুষ্ঠানে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, নীরিহ কোন লোকজন যেন পুলিশের দ্বারা হয়রানী না হয়, সেদিকে সচেতন থাকতে হবে। মাদকের ব্যাপারে তিনি বলেন, পুলিশের মহাপরিদর্শক এর নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরন করবেন। তিনি নবীগঞ্জ-বাহুবল এলাকায় আইনশৃংখলা উন্নয়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com