নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার তাহিরপুর মাদ্রাসা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এলাকার প্রবীণ মুরুব্বী আলহাজ্ব আব্দুল আলীম তালুকদার স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর মাদ্রাসা বাজার ব্যবসায়ী সমিতি ও বাজারের সকল ব্যবসায়ীর উদ্যোগে গতকাল ৩১ মে বিকেলে শোক সভা ও দোয়া মাহফিল মাদ্রাসা বাজারে অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর মাদ্রাসা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ দবির হোসেন সিদ্দিকীর পরিচালনায় এবং মাদ্রাসা বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক সুয়াইব আহমেদ, বাজারের অন্যতম ব্যবসায়ী সেলিম আহমেদ ও সোহাগ মনির সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ শোক সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, মাদ্রাসা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ডাঃ মতিউর রহমান জামাল, কূর্শী ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু, মাদ্রাসা বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সদস্য মোঃ আব্দুল আজাদ তালুকদার প্রমুখ। মিলাদ পরিচালনা ও মোনাজাত করেন তাহিরপুর এন.ই. আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা আনছারুল ইসলাম। শোক সভায় বক্তাগন মরহুম আব্দুল আলীম তালুকদারকে একজন সৎ সজ্জন ও চরিত্রবান ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করে বলেন, ব্যবসা সহ সামাজিক বিষয়াদির ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান রয়েছে। বক্তাগণ বলেন, তাঁর মৃত্যুতে তাহিরপুর মাদ্রাসা বাজার সহ গ্রাম এলাকার যে ক্ষতিসাধিত হয়েছে সে শূণ্যতা সহজে পূরন হবার নয়। সভায় বক্তাগণ মরহুম আব্দুল আলীম তালুকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।