রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক ॥ আটক ৬

  • আপডেট টাইম রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে ‘আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত’ হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে ৬ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন। গতকাল শনিবার দুপুরে দফায় দফায় এ সংঘর্ষ হয়। জানা যায়, উপজেলার খাগাউড়া গ্রামের টেনু মিয়ার ছেলে রুবেল মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আতাউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। গত শুক্রবার বিকেলে খাগাউড়া বাজারে এক ব্যক্তিকে গালাগালের জেরে তাদের বাগবিত-া হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে স্থানীয়রা মিটিয়ে দেন। কিন্তু পরবর্তীতে গতকাল উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের মধ্যে ওয়াহিদ মিয়া (৪৫), কাছম আলী (৫০), এখলাছ মিয়া (৩৫), মোশাহিদ আলী (৩১), শাহিন মিয়া (৩০), জুয়েল মিয়া (৩৫), সুজন মিয়া (৩০), আতাউর রহমান (৪০), রমজান মিয়া (৩০), মুহিদ মিয়া (৩০), ওয়াহিদ মিয়া (৪০), রকিব মিয়া (২৫), জাফলন মিয়া (২৫), ওয়াসিম (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও টেটাবিদ্ধ এনামুল হক, ওয়াহিদ মিয়া ও মাহতাব আলীকে সিলেট প্রেরণ করা হয়েছে। এদিকে নানু মিয়া, আবুল ফয়েজ, মন্টু মিয়া, শাহিন মিয়া, রমজান আলী ও ওয়াসিমকে পুলিশ আটক করেছে। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ৬ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com