মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কমনওয়েলথ অন্তর্ভূূক্ত ৩৬টি দেশের সেমিনারে অংশ নিতে এমপি আবু জাহিরের লন্ডন যাত্রা

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুন, ২০১৪
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির কমনওয়েলথ অন্তর্ভূূক্ত ৩৬টি দেশের এক সেমিনারে অংশ নিতে বাংলাদেশ ত্যাগ করেছেন। সেখানে ১৬ থেকে ২০ জুন পর্যন্ত কমনওয়েলথ অন্তর্ভূূক্ত ৩৬টি দেশের সেমিনারে অনুষ্ঠিত হবে। এমপি আবু জাহির রবিবার ভোর ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। সেমিনারে ৩৬টি দেশের সচিব, এমপি, মন্ত্রী, ডিপুটি স্পীকার ও স্পীকার অংশ গ্রহণ করবেন। সেমিনার শেষে ২০-২১ জুন এমপি আবু জাহির নেদারল্যান্ডে অন্য একটি প্রোগ্রামে অংশ গ্রহন করবেন। ২৩-২৭ জুন ম্যানচেস্টারে প্রবাসীদের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। তার সফর সঙ্গী হলেন সহধর্মীনি আলেয়া আক্তার ও পুত্র ইফাত জামিল। আগামী ২৮ জুন এমপি আবু জাহির দেশে ফিরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com