বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ট্রেনের ছাদ থেকে এক পড়ে কিশোর নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রেনের ছাদ থেকে পড়ে আতিক মিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২৬ মে) রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট রেল লাইনের উপজেলার রাউদগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আতিক মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহীটুলা গ্রামের সোহেল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টিকিট ছাড়া কয়েক কিশোর আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে। রাত ৮টার দিকে উপজেলার রাউদগাঁও এলাকায় ট্রেনটি এসে পৌছলে আতিক মিয়া গায়ে বাতাস লাগানোর উদ্দেশ্যে ছাদের ওপর দাড়ালে একটি তারের সাথে গলা পেছিয়ে ট্রেনের নিচে পড়ে যায়। পরে সহপাঠীরা ৪ কিলোমিটার দূরবর্তী শায়েস্তাগঞ্জ স্টেশনে নেমে ঘটনাস্থলে ফিরে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় রেললাইনের পাশে একটি কচু েেত তার মরদেহ খুঁজে পায়। খবর পেয়ে রেলওয়ে একদল পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকিট ছাড়া ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ছাদে ওঠে ওই কিশোর। এ সময় হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায় সে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com