মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৫৫০ বা পড়া হয়েছে

এটিএম সালাম/আলমগীর মিয়া, ছনি চৌধুরী/নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (বালিদ্বারা) বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলতাব মিয়া (৩৫) নামে এক হাঁস ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গতকাল বুুধবার (২৬ মে) দুপুরে উল্লেখিত স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলতাব মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মজিদ মিয়ার ছেলে। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন।
জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১৬-৭২৯৬) ও সিলেট থেকে হবিগঞ্জ গামী একটি হাঁস বুঝাই পিকআপ ভ্যান ঢাকা মেট্রো (ন-২০-১৩১৭) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে পৌঁছামাত্রই মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই হাঁস ব্যবসায়ী আলতাব মিয়া নিহত হন। এতে পিকআপ ভ্যান চালক ও হেলপাড় আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে। এদিকে ঘটনা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) নবীর হোসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com