মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৭৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব ১৭ খেলা ২৬ মে বিকালে নবীগঞ্জ যোগল কিশোর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূর উদ্দিন বীর প্রতিক, থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, আবু সাঈদ এওলা মিয়া, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, পৌরসভার প্যানেল মেয়র জাহেদ চৌধুরী, পৌর কাউন্সিলর ফজল চৌধুরী, আব্দুস ছোবান, নানু মিয়া, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী। ১৩ ইউনিয়ন ও পৌরসভা মিলে ১৪ টি দলের মাঝে নক আউট খেলার প্রথম দিনে ৬ নং কুর্শি ইউনিয়ন ও ১০ নং দেবপাড়া ইউনিয়নের মাঝে খেলায় ২-১ গোলে কুর্শি, ২নং বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভার খেলায় ট্রাইবেকার ৫-৪ গোলে পৌরসভা একাদশ, ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন ও ৪ নং দীগলবাক ইউনিয়নের মাঝে খেলায় ট্রাইবেকারে ৫-৩ গোলে দীগলবাক ইউনিয়ন বিজয়ী হয়। খেলাশেষে সকল খেলােয়ারদের মাঝে অতিথিবৃন্দ মেডেল পরিয়ে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com