শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ডাঃ তৃপ্তি দাশের পিতার পরলোকগমন রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুন, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ তৃপ্তি দাশের পিতা বানিয়াচং উপজেলার নজিপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ প্রসন্ন কুমার দাশ (৮০) গত শনিবার রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকালে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বি এম মশিউর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক মাস্টারের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় নজিপুর গ্রামে পারিবারিক শ্মশানঘাটে প্রয়াত মুক্তিযোদ্ধা ডাঃ প্রসন্ন কুমার দাশের শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ
ডাঃ তৃপ্তি দাশের পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ প্রসন্ন কুমার দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেমিকো ফার্মা লিমিটেডের ফিল্ড ম্যানেজার অনাথবন্ধু তরফদার। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com