মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরতলীর বহুলায় সিএনজি চালককে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শনিবার, ২২ মে, ২০২১
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলায় জসিম মিয়া (৩০) নামের এক সিএনজি চালককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। গতকাল শনিবার সকালে প্রতিবেশী মৃত আব্দুল গফুরের পুত্র রাজু মিয়া, সাইদুর, ফজল, নুরুল হক ও মইনুল সহ একদল লোক পূর্ব বিরোধের জের ধরে জসিমের বাড়িতে হামলা ভাংচুর চালায়। এ সময় জসিমকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে সর্বস্ব লুটে নেয়। তাকে রক্ষায় তার স্ত্রী এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। ওসি মাসুক আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com