শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে বিষপানে ১ ব্যক্তির আত্মহত্যার

  • আপডেট টাইম শনিবার, ২২ মে, ২০২১
  • ৪০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে ফারুক মিয়া নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আব্দুল হামিদের পুত্র। গতকাল শনিবার সকালে স্ত্রীর সাথে অভিমান করে তিনি বিষপান করে ছটফট করতে থাকেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। থানার পুলিশ লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার এক ছেলে ও মেয়ে রয়েছে বলে জানা গেছে। তিনি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন। থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com