বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তানিয়া আক্তার (২৪) নামের ওই নারীর লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সকালে উপজেলার কাজিরগাঁও গ্রামের মকসুদ আলীর কন্যা তানিয়ার মরদেহ ঘরের তীরের সাথে ঝুলতে দেখে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেয়া হয়। এসআই কাওসার আহমেদ তুরন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ২০১৮ সালে বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের নজরুল ইসলামের সাথে তানিয়ার বিয়ে দেয়া হয়। বিয়ের এক মাসের মাথায় নজরুল ইসলাম সৌদি আরবে চলে যান। এখনও পর্যন্ত তিনি দেশে আসেননি। মোবাইলে প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হতো। ঈদের আগে তানিয়া পিত্রালয়ে নাইওর যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়ানতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। গতকাল বৃহস্পতিবার রাতে তানিয়ার পিতার বাড়িতেই তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com