শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

কাজীর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুন, ২০১৪
  • ৫০৯ বা পড়া হয়েছে

ইনাতগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন গত শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে আব্দাল মিয়া সভাপতি ও জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ করা হয় বেলা ২টা পর্যন্ত। নির্বাচনে ২৭৭জন ভোটারের মধ্যে ২৬৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আব্দাল মিয়া ৮৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস কে শিবলী পেয়েছেন ৬৩ ভোট। সহ সভাপতি পদে আব্দুল আজিম ১১৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুয়েল আহমেদ পেয়েছেন ১১০ ভোট। সাধারন সম্পাদক পদে জসিম উদ্দিন ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহাব উদ্দিন পেয়েছেন ৮০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুর রহমান ১০৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুল মিয়া পেয়েছেন ৫৬ ভোট। অর্থ সম্পাদক পদে সোলেমান ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিম আহমেদ পেয়েছেন ৯০ ভোট।
নির্বাচনী ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু প্রমুখ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক চেয়ারম্যান মোঃ আশিক মিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com