বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপি নেতা হেলিম তালুকদারের পিতার মৃত্যুতে কুয়েত বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আহম্মাদী প্রদেশ কুয়েত শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের সহ-সম্পাদক হেলীম তালুকদারের পিতা আলহাজ্ব আব্দুল আলীম তালুকদার গত ১০ মে দিবাগত রাতে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিহউন।
হেলীম তালুকদারের পিতা আলহাজ্ব আব্দুল আলীম তালুকদারের পিতার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহম্মাদী প্রদেশ কুয়েত ও জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের যৌথ উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের কুয়েতের সভাপতি আলহাজ্ব শওকত আলী, কুয়েত বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ উদ্দিন মিন্টু, আহম্মাদী প্রদেশ বিএনপির আহ্বায়ক এম ওয়ালি উল্লাহ ওলি, কানাডা বিএনপির উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের সাধারণ সম্পাদক শিয়াব বখত, ফোরামের উপদেষ্টা আজাদ মিয়া, সহ-সভাপতি শহীদ খান, সহ-সভাপতি রিপন আহমেদ, আহম্মাদী প্রদেশ বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন আনসারী, ফরয়ানিয়া প্রদেশ বিএনপির আহ্বায়ক মিজান চৌধুরী রুমন, আহম্মেদী প্রদেশ যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হানিফ, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কুয়েত বিএনপি নেতা আব্দুল হাই সেলিম, আহম্মাদী প্রদেশ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাব উদ্দিন, নজরুল ইসলাম সবুজ, মিজান মজুমদার, নুরুল হোসেন, শিব্বির আহমেদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক সভায় দোয়া পরিচালনা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com