শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে শাহ হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৪৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঈদ উপলক্ষে নবীগঞ্জে শাহ হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজ সেবক, রাজনীতিবিদ, বিশিষ্ট সাংবাদিক, এনটিভি ইউরোপ গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি ও যুক্তরাজ্যের জাতীয় সাপ্তাহিক পত্রিকার গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি, শাহ মোবাশ্বির আলীর সার্বিক তত্ত্বাবধানে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামে তার বাসভবনে অসহায় হতদরিদ্র শতাধিক লোকজনের মধ্যে কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১২ মে) শাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাহ আশরাফ আলীর সভাপতিত্বে ও সদস্য শাহ কিবরিয়া আলী ও মতিউর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ আব্দুল খায়ের, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কুর্শি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু, নবীগঞ্জ থানা যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সায়েদ আহমেদ, যুবলীগ নেতা শাহনাজুর রহমান (নাজ), নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক তৌহিদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, মোঃ সাগর মিয়া প্রমুখ। পরিশেষে শাহ ফাউন্ডেশনের সকল মৃত ব্যক্তি, আতœীয়-স্বজন সহ সকল মুসলিম উম্মাহের জন্য ও করোনা মুক্ত বিশ্বের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইযূম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com