মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের শায়েস্তানগরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  • আপডেট টাইম রবিবার, ৯ মে, ২০২১
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার এক চায়ের দোকানে তুচ্ছ ঘটনা নিয়ে মাহাদি হাসান মেহেদি নামে এক যুবককে উপর্যুপুরি ছুরিকাঘাত করেছে অপর যুবক। এতে তার পায়ের রগ কেটে যায়। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় শায়েস্তানগর সিএনজি স্ট্যান্ড এলাকার এক চায়ের দোকানে এ ঘটনা ঘটে। মেহেদিকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে শায়েস্তানগর এলাকার আব্দুল করিমের পুত্র। জানা যায়, গত শুক্রবার একটি ইফতারে চিড়াকান্দি এলাকার ইমন মিয়া (১৯) এর সাথে মেহেদির কথা কাটাকাটি হয়। পরে সেখানেই বিষয়টি সমাধান হয়। গতকাল ওই সময় সে ইফতার শেষে ওই দোকানে চা খেতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা ইমনসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে অপর একটি সূত্র জানায়, তারা দুইজন পরিচিত। ইফতার নয় অন্য কোনো কারন থাকতে পারে। সদর থানার ওসি জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com