মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে নুরানী মার্কেটে মহিলা ক্রেতাকে মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ ॥ এলাকায় উত্তেজনা

  • আপডেট টাইম রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের নুরানী মার্কেটে এক মহিলা ক্রেতাকে বেদরক মারপিট, শ্লীলতাহানি করে মহিলার হাতের মোবাইল ও টাকা লুটপাট করে নিয়ে যায় দোকানের মালিক ও কর্মচারীরা। ওই ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের হরিপুর গ্রামের জনৈক মহিলা শহরের নুরানী মার্কেটে জাহাঙ্গীর কথ ষ্টোর এ বাচ্চাদের ঈদের কাপড় কিনতে যায়। একটি জামা দোকানদার ১ হাজার টাকা মুল্য দাবী করলে ওই মহিলা ৫ শত টাকা দাম বলে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই দোকানের মালিক জালাল মিয়া, তার বাবা তাইদ মিয়া। এনিয়ে বাদানুবাদের এক পর্যায়ে দোকানের মালিক, আশপাশের অপর ব্যবসায়ী ও ওই দোকানের কর্মচারীরা ওই মহিলাকে বেদরক মারপিট করে। এক পর্যায়ে ওই মহিলার কাপড়ে ধরে টানাহেচরা করে শ্লীলতাহানিসহ তার ব্যবহৃত মোবাইল ফোন ও সাথে থাকা টাকা ছিনিয়ে নেয় ার্কেটের ব্যবসায়ীরা। এ ঘটনার খবর পেয়ে ওই মহিলার স্বজনরা ওই মার্কেটে গেলে পরিস্থিতি উত্তোপ্ত হয়ে উটে। আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা সৃষ্টি হওয়ার আশংখ্যা করছেন স্থানীয়রা। উল্লেখ্য, উক্ত জাহাঙ্গীর কথ ষ্টোর এর মালিক উপজেলার বাউসা ইউপির হরিধরপুর গ্রামের তাইদ মিয়ার ছেলে জালাল মিয়া। মারপিটের ঘটনায় জড়িত অপর ব্যবসায়ীদের নাম জানাযায়নি। উক্ত বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ্ত কামনা করছেন আশপাশের ব্যবসায়ীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com