মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনার ৩ দিন পর আহত শরৎ দাশের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪৯৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুর্ব তিমিরপুর নামক স্থানে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনার ৪ দিনের মাথায় সিলেট চিকিৎসারত অবস্থায় আহত শরৎ দাশ এর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুর খোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসেন। স্থানীয় সুত্রে জানা যায়, গত ২ মে রবিবার বিকালে নবীগঞ্জ- হবিগঞ্জ সড়কের পুর্ব তিমিরপুর ব্রিক ফিল্ডের সামনে দু’টি সিএনজির মুখোমুখি সড়কে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আহত অবস্থায় মুরাদপুর গ্রামের মৃত ছাওধন দাশের ছেলে শরৎ দাশ (৪৫), আলীপুর গ্রামের কবির মিয়ার ছেলে আব্দাল মিয়া (৬৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয় হয়। এদিকে গুরতর আহত শরৎ দাশ চিকিৎসারত অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুর খোলে ঢলে পড়েন। নিহত শরৎ দাশ নবীগঞ্জ বাজারস্থ দীর্ঘদিন যাবৎ কাশেম কথ ষ্টোরে টেইলারি কাজ করতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শরৎ দাশের মৃত দেহ সিলেট মর্গে ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com