শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ২ সন্তানের জনকের আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৭০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের কামরাখাই গ্রামে জিতু মিয়া (৩০) নামের ২ সন্তানের জনকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা যায়, জিতু মিয়া গত মঙ্গলবাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজা খোঁজির পর কোন সন্ধ্যান পায়নি। হঠাৎ পরিবারের লোকজন গতকাল বুধবার সন্ধ্যায় কামরাখাই গ্রামে তার বাড়ির পাশের পুকুর পাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজন থানায় খবর পৌঁছালে এস আই বিজয় দেব নাথসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়। ২ সন্তানের জনক জিতু মিয়া কামরাখাই গ্রামের রোয়াইতুল্লার পুত্র। পরিবারের লোকজনের দাবী জিতু মিয়া মানসিক রোগে ভুগছিলেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন এস আই বিজয় দেব নাথ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com