শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ধল গ্রামের বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে এক দল জুয়াড়ির হামলায় ফেরদৌস মিয়া চৌধুরী (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। শুধু তাই নয়, তারা ওই বৃদ্ধের স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু দুর্বৃত্ত নির্জনস্থানে জুয়ার আসর বসায়। ফলে গ্রামে চুরি, ছিনতাই বৃদ্ধি পায়। এ বিষয়ে ফেরদৌস মিয়া প্রতিবাদ করে। গত বুধবার রাতে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ফেরদৌস মিয়ার বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তাকে ও তার স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। স্থানীয় লোকজন ফেরদৌস মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে সদর ওসি মাসুক আলী জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com