বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের মোহনপুর এলাকায় তারাবীহ নামাজ পড়া নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তারাবীহ নামাজ পড়া নিয়ে দুই দল লোকের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত মোহনপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম কিবরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা যায়, মোহনপুর গ্রামের আশ্বব আলীর পুত্র সাব্বির আহমেদ (১০) মোহনপুর উত্তরপাড়া জামে মসজিদে গত সোমবার তারাবীহ নামাজ পড়তে যায়। ওই সময় দুই তিন যুবক তাকে মারধোর করে। বিষয়টি নিয়ে বিচারপ্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় শামীম, কামাল, রুহেল, ইফতি, জামালসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে নামাজ থেকে বের হবার সাথে সাথেই নুরুল হক ও সাব্বিরের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। গুরুতর আহত নুরুল হক, রুবেল, সাবাজ ও আরিফকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও সাব্বিরকে চিকিৎসা দেয়া হয়েছে। ওসি মাসুক আলী জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে আপ্রাণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com