বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শতবর্ষী বৃদ্ধাকে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী উপহার দিলেন পুলিশ সুপার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনার সময়েও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম, বিপিএম। গতকাল বুধবার বিকাল ৩টায় সদর থানায় উপস্থিত হয়ে ১০৫ বছর বয়সী বৃদ্ধা মরিয়ম চাঁনকে নিজ অর্থায়নে হুইল চেয়ার ও এক মাসের খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, ওসি (অপারেশন) নাজমুল হকসহ সাংবাদিকবৃন্দ। পুলিশ সুপার বলেন, আমি যতদিন হবিগঞ্জ জেলায় থাকব, গরিব-দুঃখি মানুষকে সাহায্য করে যাব। একজন লোক তাকে ম্যাসেজ দিয়ে জানায়, অনন্তপুরের এক বৃদ্ধা মহিলা মানবেতর জীবন যাপন করছে। ম্যাসেজ পাওয়ার সাথে সাথেই সত্যতা যাচাইয়ের জন্য সদর থানার ওসিকে দায়িত্ব দেন। সত্যতা পেয়ে পুলিশ সুপার গত মঙ্গলবার ওই বৃদ্ধাকে খাবার সামগ্রী পাঠান এবং গতকাল বুধবার হুইল চেয়ারসহ এক মাসের বাজার সামগ্রী প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com