বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধপুরে ঈদ উপহার নিয়ে গরিব রাহিয়ার বাড়ী ইউএনও

  • আপডেট টাইম বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪১৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ ফেসবুকের তথ্যের ভিত্তিতে দুরবস্থার কথা জানতে পেরে মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শতবর্ষী রাহিয়া বেগমের বাড়িতে উপস্থিত হল মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। উপহারস্বরূপ সাথে নিয়ে যান চাল, ডাল, পেয়াজ, আলু, তেল, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ঈদের শাড়ি এবং চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ার। এ উপহার সামগ্রীতে বেজায় খুশি হয়েছেন মোসাম্মৎ রাহিয়া বেগম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, স্থানীয় ওয়ার্ডের মেম্বার এবং ধর্মঘর ইউনিয়নের সচিব। উপহার সামগ্রী বিতরণ শেষে ইউএনও মানবিক সহায়তায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com