বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাধারণ সম্পাদক কলি ও সদস্য ফজলে রাব্বি রাসেলসহ ৩ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ॥ ক্রীড়া সংস্থার প্রতিবাদ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সদস্য ফজলে রাব্বি রাসেল ও সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা পুলিশ এসল্ট মামলা ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্তের দায়েরকৃত উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। গত রোববার জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির এক সভায় এ নিন্দা জানানো হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, শংখ শুভ্র রায়, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, যুগ্ম সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, শফিকুজ্জামান হিরাজ, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মোঃ আজম উদ্দিন, হুমায়ুন খান, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, রাসেল চৌধুরী, তাজ উদ্দিন আহমেদ তাজ, মকসুদুর রহমান উজ্বল, জসিম উদ্দিন আহমেদ সুজন, আসাদুজ্জামান আসাদ, বেগম শওকত আরা চৌধুরী, লুৎফুন্নাহার স্মৃতি, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মুশফিউল আলম আজাদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com