বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মোঃ ফারুক মিয়া

  • আপডেট টাইম সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্ত ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন। গতকাল রবিবার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়ে ফারুক মিয়ার নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান গতকাল রবিবার থেকে ছুটি নিলে এরপর থেকে ফারুক মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাওয়ার পর ফারুক মিয়া গতকাল বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার কার্যালয়ে গিয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ৮নং খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক, ইউনিয়ন পরিষদের সদস্য মহিদ মিয়া, শাহেদা বেগম, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com