সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে মুক্তিযোদ্ধা মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় তিনি বলেন, একজন মায়ের খাদ্যের ঘাটতি থাকলে আমরা তার কাছ থেকে একটি সুন্দর শিশু আশা করতে পারিনা, সুতরাং প্রত্যেক মায়ের প্রতি আমাদের আরো যতœশীল হতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেখ সোমা জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ শিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা। এ সময় ২৮ জন মাকে তার শিশুদের জন্য, ১৫ জন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক ব্যক্তিদের হেলথ চেকআপ ও পুষ্টিকর খাবার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com