শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ভাড়া নিয়ে সিএনজি-টমটম চালকদের নৈরাজ্য ॥ ক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনায় রীতিমতো নৈরাজ্য শুরু করেছে সিএনজি ও টমটম চালকরা। নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহণতো চালাচ্ছেনই উল্টো অতিরিক্ত যাত্রী নিয়েও তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে। আর এতে করে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকার গত ৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে। নির্দেশনায় বলা হয়, এ সময় কোনো প্রকার যানবাহন চলাচল করবে না। নির্দেশনা মেনে বাসসহ অন্যান্য যানবাহন না চললেও যতইদিন যাচ্ছে সড়কে ততই যানবাহন বের করছেন হবিগঞ্জের সিএনজি ও টমটম মালিকরা। ভুক্তভোগীরা বলছেন, বের যখন করাই হচ্ছে তবে কেনো অতিরিক্ত ভাড়া ও যাত্রী আদায় করা হচ্ছে। এর আগে নির্দেশনায় সীমিত পরিসরে যাত্রী কম নেওয়ার কথা বলা হলেও এবারের লকডাউনে গণপরিবহণই চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু পরিবহণ মালিকরা তা না মেনে পকেট কাটছেন যাত্রীদের। সরকারি আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশিষ্টরা।
একটি সূত্র জানিয়েছে, মানবিক কারণে রিকশা চলাচলে পুলিশ, কিংবা ট্রাফিক পুলিশ তেমন একটা বাধা না দিলেও একশ্রেণির ট্রাফিক পুলিশ টমটম ও চলাচলের বিষয়ে সরকারি নির্দেশনা মানছেন না। তাদের চোখের সামন দিয়েই টমটম ও সিএনজি চলাচল করছে। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, শহরের শায়েস্তানগর সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি দিয়ে যাত্রী আনা নেয়া করা হচ্ছে। এক্ষেতে অর্ধেক যাত্রী এবং ডাবল ভাড়া নেয়ার নির্দেশনাটিও তারা মানছেন না। যাত্রী নেয়া হচ্ছে ৫ জন করে ভাড়াও নেয়া হচ্ছে ডাবল কিংবা এরও বেশি। রীতিমতো যাত্রীদের জিম্মি করেই আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। না হলে যাত্রীই নিচ্ছেন না চালকর। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর অরুন বিকাশ দেওয়ান জানান, দিনের বেলা আমরা টহল দিচ্ছি এবং সিএনজি ও টমটম আটক করে মামলাও দিচ্ছি। তবে রাতের বেলা লুকিয়ে তারা গাড়ি চালাচ্ছে এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ এসেছে। আজ শনিবার থেকে সন্ধ্যার পরও প্রত্যেকটি সিএনজি ও অটোরিকশা আটক করে মামলা দেয়া হবে। এ বিষয়ে সিএনজি মালিক সমিতির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশণা মতে সিএনজি চলাচল নিষেধ। যদি কেউ চালায় নিজে দায়ভার নিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com