বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাতছড়িতে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রশিদ গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৬০৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট উপজেলায় র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক পাচারকারী মোঃ রশিদ মিয়াকে অবশেষে ৩০ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আটক। র‌্যাব -৯ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক আবু মূসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এবং সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি জাতীয় উদ্যানের জামে মসজিদের দক্ষিণ-পশ্চিম পাশের সাতছড়ি চা বাগানের সামনে থেকে ৩০ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ চিহ্নিত পেশাদার মাদক পাচারকারী মোঃ রশিদ মিয়া (৬৫) কে আটক করে। আটককৃত পাচারকারী হল, মাধবপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত কেলু মিয়ার পুত্র রশিদ মিয়া। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত রশিদ মিয়াকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব-৯। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব-৯ ৩০ কেজি ৫শ গ্রাম গাজাঁসহ আসামী রশিদ মিয়াকে থানায় হস্তান্তর করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com