মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অলিপুর গাড়ি চাপায় ছাত্রলীগ নেতার মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অজ্ঞাত গাড়ি চাপায় তাহির মিয়া নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার এক বন্ধু। গুরুত্বর আহত অবস্থা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ ‘বড় বাড়ি’র আব্দুর রশিদের ছেলে। তিনি সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিজয়নগর পল্লী বিদ্যুৎ অফিসের মিটাররিডার হিসেবে কর্মরত ছিলেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, তাহির মিয়া ও তার এক বন্ধু বুধবার সকালে মোটরসাইকেলযোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাহির মিয়া মারা যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com