সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৭ রমজান। মাহে রমজানে দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক শৃঙ্খলা অর্জনের এক অপূর্ব সুযোগ লাভ করে সায়িম বা রোজাদার। দৈহিক ও মানসিক‘ পরিচ্ছন্নতা রূহানী তরক্কী বা আধ্যাত্মিক উন্নয়নের প্রধান শর্ত। এই পরিচ্ছন্নতা লাভের জন্য ইল্মে তাসাওউফ হাসিল করা অত্যন্ত জরুরি। ইসলামে ইল্ম বা বিদ্যা দুই ভাগে বিভক্ত, আর তা হচ্ছে ইলমে জাহির বা প্রকাশ্য বিদ্যা ও ইলমে বাতিন বা গুপ্ত বিদ্যা। ইল্মে জাহিরের অন্তর্ভুক্ত হচ্ছে ইল্মে ফিক্হ। ইল্মে ফিক্হে আইন-কানুন, বিধি-বিধান বিধৃত হয়েছে। কুরআন, হাদীস, ইজ্মা, কিয়াসের মাধ্যমে ইল্মে ফিক্হ সমন্বিত হয়ে শরী’আতকে সুসংহত করেছে। এই শরী’আতকে সমুন্নত রেখে আল্লাহ্র নৈকট্য, সন্তুষ্টি এবং মা’ রিফাত হাসিলের জন্য ইসলামে প্রামাণ্য বিজ্ঞান রয়েছে সেটাই ইল্মে তাসাওউফ’ শরী’আত, তরীকত, হকীকত ও মা’রিফাতের সমন্বয়ে বিন্যাসিত এই তাসাওউফ বিজ্ঞান মূলত সমস্ত ইলমের আকর। এ এক অনন্য বিজ্ঞান। এই বিজ্ঞান অর্জন না করলে মানবিক মূল্যবোধের চূড়ান্ত গুণ অর্জিত হয় না, ইন্সানে কামিল বা পূর্ণ মানব হওয়া যায় না। যারা ইলমে তাসাওউফ অস্বীকার করে কিম্বা বর্জন করে তাদেরকে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলায়হি ফাসিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন: মান তাফাক্কাহা ওয়ালাম ইয়া তাসাওউফ ফাকাদ আফাস্সাকা-যে ব্যক্তি ফিক্হ অনুশীলন করলো আর তাসাওউফ অনুশীলন করলো না সে ফাসিক।
ইলমে তাসাওউফ এমন এক বিজ্ঞান, যা বহু পূর্বেই বিশ্বজগৎ সৃষ্টি রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে। একজন কামিল সুফী মুরাকাবায় মগ্ন হয়ে অনেক রহস্য প্রত্যক্ষ করতে পারেন। দায়রায়ে হকীকতে সওম অনুশীলনের মাধ্যমে সিয়ামের তাৎপর্য প্রত্যক্ষ করা যায় এবং আল্লাহর সামাদিয়াত গুণের নূর দ্বারা নিজেকে নূরানী করা যায়। আল্লাহুস্ সামাদ অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তাঁর মুখাপেক্ষী-এই গুণ সায়িম জীবনে প্রতিফলিত হয় মাহে রমাদানুল মুবারকে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com