বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ল্যাবএইড হাসপাতালে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

  • আপডেট টাইম সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দি ল্যাবএইড হাসপাতালে রমচাঁন বিবি নামে এক মহিলা রোগীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে ডাঃ এস কে ঘোষ অস্ত্রপচারের মাধ্যমে এই টিউমার অপসারণ করেন। রমচাঁন বিবি (৫২) চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামের এখলাছ মিয়ার স্ত্রী।
রোগীর ছেলে জামাল মিয়া জানান- দীর্ঘদিন যাবত তার মা রমচাঁন বিবি পেটে ব্যথা, পেট ভারী হয়ে যাওয়া ও পেট বড় হয়ে যাওয়া সমস্যায় ভোগছিলেন। এ ব্যাপারে রোগীর স্বজনরা দি ল্যাবএইড হাসপাতালের এমডি শেখ মোঃ ফারুক মিয়ার স্বরণাপন্ন হন। তিনি গাইনী বিশেষজ্ঞ ডাক্তার এস কে ঘোষকে দেখাতে পরামর্শ দিলে গত শুক্রবার রমচাঁন বিবিকে দি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে নিশ্চিত হন তার পেটে একটি বড় টিউমার রয়েছে। গত শনিবার রাত পৌনে ১২টার সময় অস্ত্রপচারের মাধ্যমে ৮ কেজি ওজনের টিউমারটি অপসারণ করা হয়। বর্তমানে রোগী ভাল আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com